সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

​বিএনপির নিরঙ্কুশ জয়: দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে দলটি।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৫১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট। ২৯৯টি আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ২১৮টি আসনে জয়লাভ করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে দলটি। এই নির্বাচনে বিএনপি জোটের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোট পেয়েছে ৭৩টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টি আসনে। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া তথ্যমতে, এবারের নির্বাচনে সারা দেশে গড়ে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে। তবে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল বর্তমানে স্থগিত রাখা হয়েছে।

​বিএনপির এই বিশাল বিজয়ের পর এক বিশেষ বার্তায় দলের নেতা-কর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিজয় উল্লাসে কোনো ধরনের সভা-সমাবেশ বা বিশৃঙ্খলা না করার আহ্বান জানিয়ে দেশবাসীকে ধৈর্য ধরার অনুরোধ করেছেন। গেজেট প্রকাশের পর সাংবিধানিক প্রক্রিয়া মেনে নির্বাচিত দলের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

​এদিকে বিএনপির এই নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক মহলের প্রভাবশালী নেতৃবৃন্দ। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সরাসরি অভিনন্দন জানিয়ে গণতান্ত্রিক ধারার প্রশংসা করেছেন। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পৃথক বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর