সংবাদ শিরোনাম
রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের আওয়ামী লীগের সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ সহযোগী মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; গোদাগাড়ীর রাজাবাড়ি হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ও মুরগি খামার পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম, আসন্ন জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের মতবিনিময় অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ।

বিকেলে নগরীর ফয়েস লেক এলাকায় অবস্থিত আনসার ও ভিডিপির রেস্ট হাউজে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আসন্ন নির্বাচনে চট্টগ্রাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপির ভূমিকা, মাঠপর্যায়ের প্রস্তুতি এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে এ সময় আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ক্রিয়েটর, এডমিন ও সমন্বয়কারী মোঃ আনিসুল চৌধুরী, উপদেষ্টা আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী, সাধারণ পরিষদের সভাপতি মোঃ নূর উদ্দিন জাহেদ, মানবিক পরিষদের সভাপতি তৈয়ব তাহের, এডমিন এস এম আহসানুল কবির চৌধুরী টিটু, কাজী মাসুদ পারভেজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নির্বাচনের দিন কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আনসার ও ভিডিপির ভূমিকা তাৎপর্যপূর্ণ।

উপ-পরিচালক রায়হান ফকির নির্বাচনী দায়িত্ব পালনে বাহিনীর প্রস্তুতির বিষয়ে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন এবং সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে জনসচেতনতা ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা গেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ একমত পোষণ করে বলেন, “সবার আগে বাংলাদেশ”—এই চেতনায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গঠনে নাগরিকদের সচেতনতা,সামাজিক সম্প্রীতি ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ অপরিহার্য।

সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Categories