সংবাদ শিরোনাম
নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে চরম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আইনজীবী শফিকুল আলম (লিটন) সুরঝংকার একাডেমির সভাপতির মাতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত বিএনপির ক্যাডাররা নিজেদের দলের লোকদেরও হত্যা করছে: নাহিদ ইসলাম সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সীমান্তের অবৈধ বিড়ি বাণিজ্যে কারা জড়িত, অনুসন্ধানের দাবি কবি আবুল বশর আনসারীর লেখনীতে সিলেটের শেকড়ের প্রতি গভীর মমত্ববোধ ফুটে উঠেছে: চিত্রনায়ক হেলাল খান প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | ২৮ জানুয়ারি, ২০২৬:

অরাজনৈতিক, ধর্মীয় ও মানবিক সেবামূলক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আব্দুস সামাদ। তিনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র। সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে তৌফিকুল ইসলামকে, যিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র।

আহ্বায়ক মোঃ আব্দুস সামাদ তার বক্তব্যে বলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবা, দ্বীনি শিক্ষা বিস্তার এবং সুফিবাদী দর্শনের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের এই কমিটি সাধারণ শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষার প্রসার এবং মানবিক সহায়তামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবে। বিশেষ করে দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, রক্তদান কর্মসূচি এবং অসুস্থ শিক্ষার্থীদের সহায়তায় এই কমিটি অগ্রণী ভূমিকা রাখবে।

নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতৃবৃন্দ। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, তরুণ ছাত্রসমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পলিটেকনিক অঙ্গনে মানবিক ও আধ্যাত্মিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর