সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

জামায়াত ক্ষমতায় গেলে কাঁকনহাটে থানা স্থাপন করা হবে — অধ্যাপক মোঃ মুজিবুর রহমান

রিপোর্টারের নাম / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

বিভাগীয় চিফ রাজশাহীঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ জানুয়ারি বিকাল ৪টা থেকে কাঁকনহাট পৌরসভার গুদড়ীপট্টী মাঠে এ সমাবেশ শুরু হয়। বিকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এ কর্মসূচিতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কাঁকনহাট পৌর জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি আব্দুর রশিদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ মুজিবুর রহমান, রাজশাহী–১ আসন (গোদাগাড়ী–তানোর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী শিবিরের সেক্রেটারি মোঃ ইমরান নাজির, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাসান, জেলা কর্মপরিষদ সদস্য ড. মোঃ ওবায়দুল্লাহ ও মোঃ জালাল উদ্দিন, এনসিপির রাজশাহী মহানগরীর সদস্য সচিব মোঃ আতিকুর রহমান, আসনের প্রচার সম্পাদক মুহাম্মদ শহীদুল্লাহ, পাকড়ী ইউনিয়নের আমীর আব্দুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ মুজিবুর রহমান বলেন, দেশ আজ গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দুর্নীতি, অবিচার ও দুঃশাসনের কারণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাঁকনহাটে একটি থানা স্থাপন করা হবে, ইনশাআল্লাহ। পাশাপাশি জনগণ যদি সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়, তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, নির্বাচন শুধু ক্ষমতা লাভের বিষয় নয়। এটি একটি আমানত। এই আমানতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হলে আদর্শবান, সৎ ও যোগ্য লোকদেরই নির্বাচিত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির রাজশাহী মহানগরীর সদস্য সচিব মোঃ আতিকুর রহমান বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সব ইসলামী ও গণতান্ত্রিক শক্তি আজ ঐক্যবদ্ধ হয়েছে। ইনশাআল্লাহ এই ঐক্যের ফলেই দাঁড়িপাল্লা বিজয়ী হবে।
সমাবেশে বক্তারা ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর