সংবাদ শিরোনাম
রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়- গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

“শব্দের আয়না”—–মোঃ সেলিম উদ্দীন

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি / ১৬৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

লেখক মোঃ সেলিম উদ্দীন

নদীর ধারে ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে থাকত আরিফ নামে এক কিশোর। মেধা ছিল, পরিশ্রমও করত, কিন্তু তার মুখে লেগেই থাকত একটি কথা
“আমার দ্বারা কিছু হবে না।”

পরীক্ষায় একটু খারাপ করলে বলত, “আমি তো এমনই।”
খেলায় হারলে বলত, “আমি পারিই না।”
কেউ উৎসাহ দিলে হেসে বলত, “থাক, আমার কপালে এসব নেই।”

গ্রামের লোকজন ভাবত, আরিফ খুব বিনয়ী। কিন্তু আসলে সে প্রতিদিন নিজের ভেতরেই নিজের বিরুদ্ধে রায় দিচ্ছিল।

একদিন গ্রামে এলেন একজন বৃদ্ধ শিক্ষক। সন্ধ্যায় নদীর পাড়ে বসে তিনি ছেলেমেয়েদের গল্প শোনাতেন। আরিফ একদিন চুপচাপ গিয়ে বসল।

বৃদ্ধ হঠাৎ জিজ্ঞেস করলেন,
“আচ্ছা, তোরা কি জানিস, শব্দের ওজন কত?”

সবাই হেসে উঠল। আরিফও।
বৃদ্ধ শান্তভাবে বললেন,
“শব্দের ওজন মাপে দাঁড়িপাল্লায় নয়। মাপে জীবনে।”

তিনি আরিফের দিকে তাকিয়ে বললেন,
“কাল ভোরে নদীতে গিয়ে আয়নায় নিজের মুখ দেখবি।”

আরিফ অবাক হলেও পরদিন ভোরে নদীর ধারে গেল। জলের ওপর নিজের প্রতিবিম্ব দেখেই সে আপন মনে বলল,
“তুই তো কিছুই পারিস না।”

ঠিক তখনই ঢেউ উঠল। মুখটা ভেঙে গেল, অস্পষ্ট হয়ে গেল।
আরিফ আবার বলল,
“আমি চেষ্টা করছি। আমি শিখছি।”

জল শান্ত হয়ে গেল। মুখটা পরিষ্কার দেখা গেল।

সেদিন সন্ধ্যায় সে ছুটে গেল শিক্ষকের কাছে। সব খুলে বলল।
বৃদ্ধ মৃদু হেসে বললেন,
“নদী কিছু করেনি। তোর শব্দই তোর আয়নাকে কাঁপিয়েছে।”

আরিফ জিজ্ঞেস করল,
“তাহলে আমি কী করব, হুজুর?”

বৃদ্ধ বললেন,
“যে ভাষায় তুই নিজের সঙ্গে কথা বলিস, সেই ভাষাতেই তোর ভবিষ্যৎ লেখা হচ্ছে। খারাপ শব্দ দিলে জীবন ঝাপসা হবে, ভালো শব্দ দিলে পরিষ্কার।”

সেদিন থেকে আরিফ বদলে গেল। ভুল করলে বলত,
“আমি শিখছি।”
হারলে বলত,
“আমি আবার চেষ্টা করব।”
ভয় পেলেও বলত,
“আমি পারব।”

বছর কয়েক পর আরিফই হলো গ্রামের স্কুলের শিক্ষক। নতুন ছেলেমেয়েদের সে প্রথম যে পাঠটি দিত, তা বই থেকে নয়—
নিজের জীবন থেকে।

সে বলত,
“নিজের সম্পর্কে কখনো খারাপ কথা বলো না। কারণ শব্দ শুধু বলা হয় না, শব্দ দিয়ে মানুষ গড়া হয়।” আসলে আপনি নিজের সম্পর্কে যে ভাষা ব্যবহার করেন, জীবনও আপনাকে ঠিক সেই ভাষাতেই উত্তর দেয়। শব্দ বদলালেই বদলে যায় বাস্তবতা, বদলে যায় জীবনের গতি পথ, ধরা দেয় সাফল্য ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories