সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

তাহিরপুরে পুলিশের অভিযানে তিন লাখ টাকার অবৈধ নৌকা জব্দ।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

আমির হোসেন স্টাফ রিপোর্টার।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে যাদুকাটা নদী থেকে দুটি অবৈধ সেইভ নৌকা জব্দ এবং গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তাহিরপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আমিনুল ইসলাম-এর দিকনির্দেশনায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উপজেলার গড়কাটি সাকিনস্থ যাদুকাটা নদী থেকে কাঠের তৈরি ০২ (দুই) টি অবৈধ সেইভ নৌকা জব্দ করা হয়। জব্দকৃত নৌকার আনুমানিক মূল্য ৩ লাখ ৫ হাজার টাকা। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে এসআই হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
এ সংক্রান্ত তাহিরপুর থানার মামলা নং-১৯, তারিখ: ২০ জানুয়ারি ২০২৬, জি আর নং-১৯, ধারা: ১৫, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০।
এদিকে একই দিনে রাতে এসআই হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শিমুলতলা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন। অভিযানে ০২ (দুই) কেজি গাঁজা এবং মাদক কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।
এ সময় ঘটনাস্থল থেকে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলেন—
মোঃ শাহআলম (৩২),
পিতা: রুস্তম আলী,
মাতা: ফরিদা খাতুন,
স্থায়ী ঠিকানা: গ্রাম- চাঁনপুর, থানা- তাহিরপুর, জেলা- সুনামগঞ্জ।

এ ঘটনায় তাহিরপুর থানায় মামলা নং-২০, তারিখ: ২০ জানুয়ারি ২০২৬, জি আর নং-২০, ধারা: ৩৬(১) সারণির ১৯(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন ও মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর