সংবাদ শিরোনাম
জিয়া সাইবার ফোর্স রংপুর বিভাগীয় কমিটি গঠন: সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের আওয়ামী লীগের সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ সহযোগী মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মোঃ ইমরান হোসেন খুলনা প্রতিনিধি :–

বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘গণভোট ২০২৬’ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বটিয়াঘাটা উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন অংশীজনদের অংশগ্রহণে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার। তিনি তার বক্তব্যে গণভোট ২০২৬ সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং ভোট প্রদানে আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণভোট নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ। স্বাগত বক্তব্য রাখেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান।
সহকারী কমিশনার (ভূমি), বটিয়াঘাটা মোঃ শোয়েব শাত-ঈল-ইভানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ তরিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী।
এছাড়াও সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ, উপজেলা পর্যায়ের বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত এবং বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা গণভোটের গুরুত্ব, নাগরিক দায়িত্ব ও সচেতন অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Categories