সংবাদ শিরোনাম
মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের আওয়ামী লীগের সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ সহযোগী মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে দোয়া মাহফিল করেছে বন্ধুমহল।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

গত মঙ্গলবার,১৩ জানুয়ারি ২০২৬,সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্ক এর বাংগালি অধ্যুষিত জ‍্যাকসন হাইটসের নবান্ন পার্ট হলে সম্প্রতি নিউইয়র্কে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদ এর স্মরণে তার বন্ধুমহলের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক কাজল মাহমুদ এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও রাজনীতিক এবং সমাজসেবক জয়নাল আবেদীনের যৌথ উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল এর পূর্বে বন্ধুমহল এর পক্ষথেকে সৃতিচারন করে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহসভাপতি মহিউদ্দীন দেওয়ান, রাজনৈতিক ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাংবাদিক হেলাল মাহমুদ, ব্রাহ্মণবাড়ীয়া সোসাইটি ইউএসএ”র সভাপতি রানা মোহাম্মদ আয়েস, রাজনৈতিক ও সমাজসেবক সোলায়মান আলী,রাজনীতিক জীবন সফিক,সমাজসেবক মোস্তাফিজুর রহমান,সমাজসেবক মীর নিজামুল হক,সংগঠক এইচএম ইকবাল প্রমুখ ।অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক লুৎফুর বহমান বাবু,বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস,মোহাম্মদ আলী বাবু,বক্সার সেলিম,আকতার হোসেন কেনেডি,নুর বাবুল,কচি ও পনিরসহ শতাধিক বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক , পেশাজীবী, সাংবাদিক,কলামিস্ট,কবি এবং কমিউনিটির নেতৃবৃন্দ ।দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ এম মাহমুদ । অনুষ্ঠানে বক্তাগণ বলেন, গবন্ধু বৎসল ও পরোপকারী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদ দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে গভীর উৎকন্ঠার মধ্যে ছিলেন। তিনি খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারতেন।
বক্তারা আরও বলেন, মাসুদ ছিলেন একজন সাদা মনের মানুষ। প্রবাসে থেকেও তিনি দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। একজন নিরব ও নিরহংকারী সমাজসেবক হিসেবে প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে তাঁর অগ্রণী ভূমিকা প্রবাসীরা চিরদিন স্মরণ রাখবেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানের শেষে মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এবং অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোদে আপ‍্যায়ন করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Categories