সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

বাঁশখালী ডিগ্রি কলেজ জামে মসজিদ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী।

চট্টগ্রামের বাঁশখালী ডিগ্রি কলেজ জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে কলেজ মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঁশখালী ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আশরাফ হোসাইন চৌধুরী রাজ্জাক। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ধর্মীয় অবকাঠামো শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. আবু ইউসুফ চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডা. ফররুখ আহমদ (ফারুক), বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুক, বিশিষ্ট শিক্ষাবীদ মাস্টার বেলাল হোসেন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য এম আব্দুল হক, ডা. আমজাদ হোসেন, চৌধুরী মহিউদ্দিন, কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি নজরুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপি নেতা মো. জসিম উদ্দিন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যাংকার রাশেদুল ইসলাম চৌধুরী জুয়েল, আনোয়ার, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সোয়াইবুল ইসলাম কায়েস, সাবেক সদস্য সচিব রবিউল হোসেন শাপলা, মসজিদ পরিচালনা কমিটির সদস্য ,নুর আহমদ,আব্দুল করিম হেলাল, নাজমুল হোসাইন চৌধুরী সোহেল। আরো উপস্থিত ছিলেন, ইসলামুল হক মাসুদ, আজিম উদ্দীন শিবলু, ছাত্রনেতা বাহাদুর ও মোহাম্মদ মারুফসহ অনেকে।
অনুষ্ঠান শেষে বাঁশখালী ডিগ্রি কলেজ জামে মসজিদের খতীবের পরিচালনায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর