সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

বিশ্বম্ভরপুরে ৫১ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার।

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৫৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—সাদিকুর রহমান (৩০), আতিকুর রহমান (২৬) ও জিয়াউর রহমান (২২)। তারা সবাই সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের পুরান মুক্তিখলা গ্রামের বাসিন্দা এবং পিতা আব্দুল বারিক।
থানা সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ জাহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ, বিশ্বম্ভরপুর থানা-এর দিকনির্দেশনায় এএসআই আব্দুর রব সঙ্গীয় ফোর্সসহ গত ৯ জানুয়ারি রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে পলাশ ইউনিয়নের পুরান মুক্তিখলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযুক্তদের বসতবাড়ির সামনে থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় বিশ্বম্ভরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর-১১, তারিখ-১০ জানুয়ারি ২০২৬ খ্রি.।

গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর