সংবাদ শিরোনাম
রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের আওয়ামী লীগের সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ সহযোগী মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; গোদাগাড়ীর রাজাবাড়ি হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ও মুরগি খামার পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সেই টাকা ফেরত দিবে না তাসনিম জারা

রবিউল আলম মুজাহিদ সহ-সম্পাদকঃ দৈনিক চাঁদপুরের আলো / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা প্রায় ৪৭ লাখ টাকা ব্যয় করে নির্বাচনের খরচ চালাবেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা জারা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য অর্থপ্রাপ্তির সম্ভাব্য বিবরণীতে এ তথ্য উল্লেখ করেছেন। সেই হিসাবে জনগণের কাছ থেকে সংগৃহীত টাকা ফেরত দেবেন না তাসনিম জারা; খরচ করবেন নির্বাচনে।হলফনামায় তাসনিম জারা উল্লেখ করেছেন, জনসাধারণ থেকে ‘ক্রাউড ফান্ডিংয়ের’ মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন তিনি।

ওই অর্থের পরিমাণ ৪৬ লাখ ৯৩ হাজার টাকা।

এনসিপিতে থাকাকালে গত ২২ ডিসেম্বর নির্বাচনি তহবিলের জন্য ফেসবুকে এক পোস্টের মাধ্যমে অর্থ অনুদানের আহ্বান জানান তাসনিম জারা। জারার ঘোষণার মাত্র ২৯ ঘণ্টায় মোবাইল ব্যাংকিং ও ব্যাংকের মাধ্যমে ওই টাকা তার অ্যাকাউন্টে জমা হয়।

এ ছাড়া হলফনামায় নির্বাচনের ব্যয় নির্বাহে তিনি তার ব্যাংক আমানত ও অন্যান্য আয়ের ২৩ লাখ টাকার পাশাপাশি তিন হাজার ২০০ ব্রিটিশ পাউন্ডের কথা উল্লেখ করেছেন।

হলফনামার তথ্য অনুযায়ী, বাংলাদেশে চিকিৎসক হিসেবে তাসনিম জারার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। এ ছাড়া তিনি বিদেশি আয় হিসেবে ৩ হাজার ২০০ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ৫ লাখ ২৭ হাজার টাকা) ঘোষণা করেছেন। সেই হিসেবে তার মোট বার্ষিক আয় দাঁড়ায় ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা।এ ছাড়া জারার অস্থাবর সম্পদের মূল্য ২২ লাখ ৩০ হাজার ১৯০ টাকা।

তার কোনো স্থাবর সম্পদ নেই। অন্যদিকে স্বামী খালেদ সাইফুল্লাহর বার্ষিক বিদেশি আয় দেখানো হয়েছে ৩৯ হাজার ৮০০ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৫ লাখ ৫ হাজার টাকা।

রবিউল আলম মুজাহিদ,সহ-সম্পাদক দৈনিক চাঁদপুরের আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Categories