সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

​কারমাইকেল কলেজের মেধাবী শিক্ষার্থী মিলনের অকাল মৃত্যু: বিভিন্ন মহলের শোক

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

​রংপুর কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মিলন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে শনিবার (২৭ ডিসেম্বর) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ দিন মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করে অবশেষে মৃত্যুর কাছে হার মানেন তিনি।

তার এই অকাল মৃত্যুতে কারমাইকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মিলনের সহপাঠীরা জানান, তিনি অত্যন্ত বিনয়ী ও মেধাবী ছাত্র হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন।

কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির শোক:

মিলনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, কেন্দ্রীয় কমিটি, রংপুর। এক শোক বার্তায় সমিতির নেতৃবৃন্দ বলেন, “একজন মেধাবী প্রাণোচ্ছ্বল শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি প্রার্থনা করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর