সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

তাহিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হিন্দু পরিবারের বোরো জমি দখল

স্টাফ রিপোর্টার / ১০০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাগর বর্মন (২২)নামে এক হিন্দু পরিবারের জমি জোড় করে দখল নিয়ে বোরো ধানের চাষাবাদ করেছেন প্রভাবশালী প্রতিপক্ষ।

প্রশাসনের কাছে গেলেও কোনো সহায়তা পাচ্ছেন না বলে জানিয়েছেন ভোক্তভোগী ও তার পরিবার। এনিয়ে উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে,বিবিধ/পিটিশন মামলা নং-৯৬৭/২৫ (তাহিরপুর)। ধারা- ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারা। জেলা-সুনামগঞ্জ, থানা-তাহিরপুর, মৌজা-জামালগড়, এস, এ জে.এল নং-,-১৬৬, এস.এ খতিয়ান নং-৩৭৯, এস, এ দাগ নং-১৫২৬, মোট পরিমাণ-০.৭১ শতক, একর, শ্রেনী- বোরো রকম ভূমি।
ভুক্তভোগী উপজেলা সদর ইউনিয়নের খলাহাটি গ্রামের মৃত সখী চরণ বর্মনের ছেলে সাগর বর্মন (২২)। তিনি ক্রয় সুত্রে জমির মালিক হয়ে দীর্ঘদিন ধরে জমি চাষাবাদ করে ভোগ দখল করছেন। কিন্তু একেই উপজেলার রতনশ্রী গ্রামের রতন উদ্দিনের ছেলে প্রভাবশালী শাহ আলম সহ সহযোগী ৬ জনের একটি চক্র স্থানীয় ক্ষমতার দাপট দেখিয়ে দলবল নিয়ে জমি দখল নিতে গেলে সাগর বর্মন আদালতের মামলা দায়ের করে।
এরপর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ভূমিতে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য আদেশ প্রদান করেন এবং উভয় পক্ষই ভূমিতে শান্তি শৃংখলা বজায় রেখে আইন শৃংখলা রক্ষাসহ সকল প্রকার দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী কার্যক্রম থেকে বিরত থাকার আদেশ দেন।
অন্যথায় বিজ্ঞ আদালতের আদেশ অমান্যকারী পক্ষের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ও জানানো হয়। একেই সাথে উভয় পক্ষকে আগামী ২৫/০২/২০২৬খ্রিঃ ধার্য্য তারিখে বিজ্ঞ আদালতে হাজির হয়ে বিরোধ নিস্পত্তির জন্য বলা হয়। কিন্তু ঐ চক্রটি গত ১৬ ডিসেম্বর সকালে লোকজন নিয়ে জমি চাষাবাদ করে।

ভুক্তভোগী সাগর বর্মন জানান,বিবাদী স্থানীয় ভাবে শক্তিশালী হওয়ার আমি নিরুপায়।
আমি নিরাপত্তাহীনতায় আছি, কারন তারা শক্তিশালী। তারা আদালতের নির্দেশ ও আইনকে অমান্য করেছে, আমি আইনের মাধ্যমে এর পতিকার দাবী করছি।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান,এই বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories