সংবাদ শিরোনাম
চরম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আইনজীবী শফিকুল আলম (লিটন) সুরঝংকার একাডেমির সভাপতির মাতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত বিএনপির ক্যাডাররা নিজেদের দলের লোকদেরও হত্যা করছে: নাহিদ ইসলাম সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সীমান্তের অবৈধ বিড়ি বাণিজ্যে কারা জড়িত, অনুসন্ধানের দাবি কবি আবুল বশর আনসারীর লেখনীতে সিলেটের শেকড়ের প্রতি গভীর মমত্ববোধ ফুটে উঠেছে: চিত্রনায়ক হেলাল খান প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত High Rollers Question Whether Messi Casino Bonus Offers Beat Competitor Sites
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

লন্ডন থেকে শ্রদ্ধা জানালেন ‘চাঁদপুরের আলো’র প্রধান উপদেষ্টা সোহেল সরকার

চাঁদপুরের আলো / ১৯২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

লন্ডন থেকে শ্রদ্ধা জানালেন ‘চাঁদপুরের আলো’র প্রধান উপদেষ্টা সোহেল সরকার
১৪ ডিসেম্বর, ২০২৫: মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতি যখন গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ করছে, তখন সুদূর যুক্তরাজ্য থেকেও বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন চাঁদপুরের আলো পত্রিকার প্রধান উপদেষ্টা সোহেল সরকার।
এক শোক বার্তায় লন্ডন প্রবাসী এই বিশিষ্ট ব্যক্তি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

“১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক বেদনা বিধুর দিন। দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর এই শোকাবহ দিনে আমি গভীর বেদনার সাথে স্মরণ করি জাতির সেই সূর্য সন্তানদের, যারা তাদের মেধা ও মনন দিয়ে একটি প্রগতিশীল জাতি গঠনে নিয়োজিত ছিলেন। তাদের এই আত্মত্যাগ কখনও ভোলার নয়।”
— সোহেল সরকার, প্রধান উপদেষ্টা, চাঁদপুরের আলো

সোহেল সরকার বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশপ্রেম আমাদের প্রজন্মের জন্য অনুপ্রেরণার চিরন্তন উৎস। তাদের দেখিয়ে যাওয়া পথে একটি জ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ছিল একটি স্বাধীন, সার্বভৌম ও শোষণমুক্ত রাষ্ট্র। সেই স্বপ্ন বাস্তবায়নে সকলের প্রতি তিনি আহ্বান জানান।
‘চাঁদপুরের আলো’ পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর