সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

তাহিরপুর অবৈধ দখলে নষ্ট হচ্ছে শহীদ সিরাজ লেকের সৌন্দর্য

আমির হোসেন স্টাফ রিপোর্টার / ৮০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

আমির হোসেন স্টাফ রিপোর্টা

সুনামগঞ্জের তাহিরপুরের প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লিলাভূমি জনপ্রিয় পর্যটন স্পষ্ট শহীদ সিরাজ লেক (নিলাদ্রী লেক) টিকে ঘিরে অবৈধ দখল করে দোকান কোটা তৈরী করায় নষ্ট হচ্ছে এর সৌন্দর্য।

লেকটির পশ্চিম পাশে দোকান কোটা তৈরী করে এর সৌন্দর্য শ্রীহীন করা হয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।

লেকটি উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় মেঘালয় পাহাড় ঘেঁষে এর অবস্থান। এবং বিসিআইসি এর জায়গায়
এ লেকটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই আবার বাংলার কাশ্মীর বলেও ডাকেন। টাংগুয়ার হাওর এসেই এই লেক দেখতে ছুটে আসেন আগত পর্যটক সকল পর্যটকগন।

খোঁজ নিয়ে জানা গেছে,এই লেক দেখতে দেশের বিভিন্ন প্রান্তে সৌন্দর্য পিপাসু পযটক ও দর্শনার্থীদের ঢল নামে বর্ষার মৌসুম সহ প্রায় সারা বছরেই। এই লেকটিকে ঘিরে স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় লেক এলাকার দখল করে দোকান ঘরে তুলেছে যারা পূর্বে ভ্রাম্যমান দোকানী ছিল। এতে করে লেকের সৌন্দর্য শ্রীহীন হয়ে উঠেছে।

স্থানীয় এলাকাবাসী জানান,আগত পর্যটকগন ও ক্ষোভ প্রকাশ করছেন। এর পূর্বে লেক এলাকার ইত্যাদি একটি তোরণ নির্মাণ করা হলে তা মুক্তিযোদ্ধাসহ উপজেলা বাসীর দাবীর মুখে ভেঙে ফেলে প্রশাসন।

এভাবে অবৈধভাবে দখলে নিয়ে দোকান কোটা তৈরী করলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ কারনে উপজেলা জেলা সচেতন মহল ও পর্যটকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

আগত পর্যটক ফাদিন আহমেদ জানান,লেকের সৌন্দর্য শ্রীহীন হয়ে উঠছে,লেকের পাড়েই দোকান কোটা তৈরী করায়। লেক থেকে দূরে হলে সৌন্দর্য রক্ষা হবে আর ব্যবসায়ীরাও ব্যবসা করা হবে কোনো সমস্যা হবে না। এখনেই এই বিষয়ে পদক্ষেপ না নিলে পরিবতিতে পর্যটকগনও এখানে আসতে অনিহা প্রকাশ করবে।

স্থানীয় বাসিন্দা মুমিন মিয়া সহ অনেকেই জানান,এই লেকটি ঐতিহ্য,গৌরব,অপার সম্ভাবনাময় স্থানেই নয় খুবই গুরুত্বপূর্ণ আর তাহিরপুরের জন্য অমূল্য সম্পদ। এটি কে রক্ষায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,প্রশাসন সৌন্দর্য রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে বলে দাবী করছি।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন,এই বিষয়ে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলবো আমাদের পক্ষ থেকে।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু জানান,শহীদ সিরাজ লেক এলাকার দোকান গুলো উঠিয়ে দেয়া হবে আজ কালের মধ্যেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর