সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে।

রিপোর্টারের নাম / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক :- বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক জনাব খান সেলিম রহমান–এর শ্বশুর, দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক আছিয়া রহমান কল্পনা–র পিতা এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবির মিয়ার পিতা মোঃ ইসমাইল মিয়া আর নেই।

তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ০২ ডিসেম্বর ব্রেন স্ট্রোক করলে তাঁকে দ্রুত রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে আইসিইউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৬ ডিসেম্বর শুক্রবার প্রথম প্রহর রাত ১২টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মোঃ ইসমাইল মিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

দেশের বিভিন্ন সংগঠন, বিশেষ করে সাংবাদিক সমাজ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.), জাতীয় দৈনিক মাতৃজগত সম্পাদকমণ্ডলী, রিপোর্টার্স ইউনিটসহ অসংখ্য সংগঠন এক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর পক্ষ থেকে জানানো হয়,“মোঃ ইসমাইল মিয়া ছিলেন অত্যন্ত বিনয়ী, মানবিক ও সদালাপী একজন মানুষ। তিনি পরিবার, সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

পারিবারিকভাবে জানানো হয়েছে, মরহুমের জানাজা ও দাফন তাঁর নিজ গ্রামের বাড়ি ভোলা জেলা, লালমোহন থানা, ধলীগৌর নগর ইউনিয়ন, ৮ নং ওয়ার্ড, ধৌলিগড়নগর গ্রামে ৬ ডিসেম্বর শনিবার বিকাল ৪টা ৩০ মিনিটে সম্পূর্ণ হয়।

পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় ও দেশবাসী সকলের নিকট তাঁর জন্য দোয়া প্রার্থনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর