সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

চট্টগ্রামের মতবিনিময় সভা রাজনৈতিক সমীকরণ বদলে দিল—কেন্দ্রে রফিকুল ইসলাম হিলালী

মোঃ শহিদুল ইসলাম বিশেষ সংবাদদাতাঃ / ২৪২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

মোঃ শহিদুল ইসলাম

বিশেষ সংবাদদাতাঃ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডস্থ সিডিএ রিং রোড এলাকা এক বিশাল রাজনৈতিক সমাবেশের মাধ্যমে দিনভর মুখরিত হয়ে ওঠে। নেত্রকোনা,কেন্দুয়া ও আটপাড়া এলাকার চট্টগ্রামপ্রবাসী বিএনপি সমর্থকদের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন নেত্রকোনা–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালী।

মতবিনিময় সভা উপলক্ষে সকাল থেকেই পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বিভিন্ন অলি-গলি থেকে হাজারো মানুষ মিছিল ও শ্লোগানে সভাস্থলে জড়ো হয়। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতীদলসহ দলের নানা অঙ্গসংগঠনের কর্মীদের উপস্থিতিতে সিডিএ রিং রোড এলাকাজুড়ে এক বিশেষ রাজনৈতিক আমেজ সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম হিলালী বলেন, দেশের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার সংগ্রামে ধানের শীষই একমাত্র আশার প্রতীক। তিনি বলেন,

“জনগণের অধিকার পুনরুদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শৃঙ্খলা ও সংগঠিত শক্তির ওপরই নির্ভর করছে আগামী দিনের বিজয়।”হিলালী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শই বিএনপির চালিকাশক্তি। তিনি মাঠপর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বলেন,

“পরিবর্তনের জোয়ার শুরু হয়েছে। তরুণ সমাজের ভিতর যে উদ্দীপনা দেখছি, তা ধানের শীষের বিজয়কে আরও সহজ করে তুলবে।”তিনি ভোটারদের কাছে গিয়ে সংগঠনের বার্তা পৌঁছে দিতে এবং গণসংযোগ জোরদার করারও আহ্বান জানান।

সভাপতিত্ব করেন নগর বিএনপির সদস্য ও ক্রীড়া সংগঠক মোঃ মাহাবুব এলাহী। তিনি বলেন,চট্টগ্রামে নেত্রকোনা–কেন্দুয়া–আটপাড়া অঞ্চলের মানুষের মধ্যে রাজনৈতিক চেতনাবোধ এবং সাংগঠনিক সংযোগ দৃঢ়। এই শক্তির সঠিক ব্যবহারে নির্বাচনী প্রচারণা আরও শক্তিশালী হবে।

সঞ্চালনায় ছিলেন আর.জে রাসেল ও মোঃ হোসেন টিটু। তাদের প্রাণবন্ত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানজুড়ে আলোচনার পরিবেশ ছিল প্রাণবন্ত।

সভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম–১১ আসনের সম্ভাব্য প্রার্থী ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির সদস্য মোঃ নুরুজ্জামান কন্ট্রাক্টর, সাবেক কাউন্সিলর ও বিএনপির সাবেক সভাপতি সরফরাজ কাদের রাসেল, জাবেদ আনসারী, মোঃ শাহজাহান, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন এবং মিজানুর রহমান পারুল।

বক্তারা বলেন, চট্টগ্রামপ্রবাসী নেত্রকোনা ও আটপাড়ার মানুষ দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সংগঠিত হলে দলের যে কোনো লক্ষ্য অর্জন সহজ হয়। বক্তারা হিলালীর সততা, সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তারও প্রশংসা করেন।

সভাস্থলের বাইরে থেকে শুরু করে রিং রোডের বিভিন্ন মোড় পর্যন্ত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকার যুবসমাজ মোটরসাইকেল শোডাউন, ব্যানার ও শ্লোগান নিয়ে সভাস্থলে আসে। নারী সমর্থকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য, যা স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করে।

স্থানীয়দের মতে, এমন জনসমাগম দীর্ঘদিন দেখা যায়নি। এটি শুধু রাজনৈতিক সমাবেশ নয়, এক ধরনের সামাজিক মিলনমেলায় রূপ নেয়।

অনুষ্ঠান শেষে সমর্থকরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে এলাকাজুড়ে প্রদক্ষিণ করেন। মিছিল চলাকালে ধানের শীষের পক্ষে শ্লোগান, দলীয় সঙ্গীত ও সংগঠনের বার্তা প্রচার করা হয়। পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই মতবিনিময় সভা নির্বাচনী রাজনীতিতে নতুন গতি আনবে। বিশেষ করে চট্টগ্রামে বসবাসরত নেত্রকোনা-৩ আসনের সমর্থকদের ঐক্য ও উদ্দীপনা ভবিষ্যৎ নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories