সংবাদ শিরোনাম
জিয়া সাইবার ফোর্স রংপুর বিভাগীয় কমিটি গঠন: সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের আওয়ামী লীগের সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ সহযোগী মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

ঢাকা-১৩ আসনে জোটের প্রার্থী হিসেবে সামনে আসছে মামুনুল হকের নাম

ডেস্ক রিপোর্ট: / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস) কোন আসন থেকে জাতীয় নির্বাচন করবেন—এ নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা-১৩ আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন।

দলীয় ও ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মাওলানা মামুনুল হক তাঁর দীর্ঘদিনের কর্মস্থল মোহাম্মদপুর এলাকায় রাজনৈতিক ভিত্তি শক্ত হওয়ায় ঢাকা-১৩ আসনকেই চূড়ান্ত করেছেন। তবে তিনি আট দলীয় ইসলামি মোর্চার প্রার্থী হবেন নাকি বাংলাদেশ খেলাফত মজলিস এককভাবে তাকে মনোনয়ন দেবে—এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। একইসঙ্গে বিএনপির সঙ্গেও আলোচনা চলছে, যদিও দলটি ইতোমধ্যে ববি হাজ্জাজকে ঢাকা-১৩ আসনে সবুজ সংকেত দিয়েছে।

পাঁচ দফা আন্দোলনে অংশগ্রহণকারী আট দলীয় মোর্চার ভেতরে আসনবিন্যাস নিয়ে আলোচনা চলছে। শেষ মুহূর্তে সমঝোতা না হলে কোনো কোনো দল জোট থেকে সরে দাঁড়াতেও পারে বলে ধারণা করা হচ্ছে।

মামুনুল হক আগে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বৃহৎ ইসলামি জোটের পতাকাতলে থেকে নির্বাচন করতে চান তিনি। আদর্শগত বিষয়ে তিনি সমঝোতার চেয়ে নীতিকে অগ্রাধিকার দিতে চান বলেও জানিয়েছেন। যদিও বিএনপি জোটে তাঁর যাওয়ার সম্ভাবনা কম, তবু রাজনীতিতে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, আগে তিনি নিজের কর্মস্থল মোহাম্মদপুরের ঢাকা-১৩ ছাড়াও শৈশবের এলাকা লালবাগের ঢাকা-৭ এবং পারিবারিক শিকড়ের এলাকা বাগেরহাট-১ আসন থেকে নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মোহাম্মদপুর-ভিত্তিক আসনকেই বেছে নিতে যাচ্ছেন খেলাফত মজলিসের এই শীর্ষ নেতা।

ট্যাগস:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Categories