সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত

রিপোর্টারের নাম / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক:- সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন বিসিপিসি এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। সমাজসেবা, মানবাধিকার রক্ষা, নারী ও শিশু সুরক্ষার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করে আসা এ নেত্রীকে গুরুত্বপূর্ণ এই পদে মনোনীত করায় বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং মানবাধিকার নেতৃবৃন্দ আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

সামাজিক সচেতনতা ও মানবিক কর্মকাণ্ডে তার অগ্রণী ভূমিকা ইতোমধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। দায়িত্বশীল, সৎ ও মানবিক নেতৃত্বের জন্য তিনি দীর্ঘদিন ধরেই সমাজকল্যাণে অবদান রেখে আসছেন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্তির পর সেহলী পারভীন গণমাধ্যম কর্মীদের বলেন, “এই মনোনয়ন আমার জন্য গৌরবের কিন্তু আগের চেয়েও দায়িত্ব বেড়ে গেলো। সাংবাদিকতা সত্য, বিবেক ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর নাম। আমি চাই সাংবাদিকরা নিরাপদ পরিবেশে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সবসময় সত্য ও মানবতার পক্ষে কাজ করে এসেছে। আমি এই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করতে চাই।” পেশাগত ঐক্য কে বিষয়বস্তু করে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, “হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর মাধ্যমে আমি দীর্ঘদিন মানুষের পাশে থেকেছি। ভবিষ্যতেও সমাজের কল্যাণে, মানবাধিকারের পক্ষে, ন্যায়বিচারের পক্ষে এবং সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় কাজ করে যেতে চাই। যারা আমাকে ভালোবাসেন, সমর্থন করেন এবং পাশে আছেন— সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন, “সেহলী পারভীন শুধু একজন মানবাধিকার নেতা নন, তিনি একজন সাহসী জনদরদী সমাজসেবক। তার নেতৃত্বগুণ, সততা এবং দায়িত্ববোধ আমাদের অনুপ্রাণিত করে। আমরা যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন করি। তার অংশগ্রহণ সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, “গণমাধ্যম দেশের উন্নয়ন, গণতন্ত্র রক্ষা এবং সমাজ সচেতনতার বড় শক্তি। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও তাঁদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। নতুন এই নেতৃত্ব সংস্থাকে আরও শক্তিশালী করবে।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক এবং দৈনিক সোনালী সময় পত্রিকার উপদেষ্টা মোহাম্মদ মাহিদুল হাসান সরকার বলেন, “সেহলী পারভীন একজন নির্ভীক মানবাধিকার কর্মী। মানুষের কল্যাণে তার নিরলস কাজ আমাদের মুগ্ধ করে। তিনি দায়িত্ব, নৈতিকতা ও মানবতার প্রতি অত্যন্ত সচেতন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে তিনি সংগঠনের মান উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) সত্য প্রকাশের পক্ষে অটল অবস্থানে থাকে। আমরা বিশ্বাস করি, নতুন নেতৃত্ব সাংবাদিকতার বিকাশ এবং পেশাগত নিরাপত্তায় নতুন দিগন্ত উন্মোচন করবে।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা এবং হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সহকারি মহাসচিব সাঈদা সুলতানা বলেন, “সেহলী পারভীন সবসময়ই মানবতার পাশে থেকেছেন। তিনি নারী অধিকার, শিশু নিরাপত্তা এবং মানবিক সেবায় অগ্রগামী ভূমিকা পালন করেছেন। তার মতো একজন মানবিক এবং দূরদর্শী নেতা সিনিয়র সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে আসায় আমরা গর্বিত।”

তিনি আরও বলেন, “নারী সাংবাদিকদের নিরাপত্তা, সক্ষমতা বৃদ্ধি এবং কর্মপরিবেশ উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি। তার নেতৃত্বে সংগঠন আরও সুসংগঠিত হবে।”
সেহলী পারভীন এর কর্মপরিধি প্রসঙ্গে উক্ত ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট খান সেলিম রহমান বলেন- সেহলী পারভীন দেশের সকল প্রকার নেতৃত্বের উদাহরণ হতে পারে। সততা ও ডায়নামিক নেতৃত্বের গুণে তিনি এখন দেশের গন্ডি ছেড়ে পৃথিবীর পথে…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories