সংবাদ শিরোনাম
নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে চরম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আইনজীবী শফিকুল আলম (লিটন) সুরঝংকার একাডেমির সভাপতির মাতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত বিএনপির ক্যাডাররা নিজেদের দলের লোকদেরও হত্যা করছে: নাহিদ ইসলাম সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সীমান্তের অবৈধ বিড়ি বাণিজ্যে কারা জড়িত, অনুসন্ধানের দাবি কবি আবুল বশর আনসারীর লেখনীতে সিলেটের শেকড়ের প্রতি গভীর মমত্ববোধ ফুটে উঠেছে: চিত্রনায়ক হেলাল খান প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

সুরপঞ্চম সংগীত নিকেতনে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ / ১৭৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার( ২১নভেম্বর)সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলী সুরপঞ্চম সঙ্গীত নিকেতনের প্রধান কার্যালয়ে ত্রিমাসিক সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিমুল দাশের সভাপতিত্বে ও সহ অধ্যক্ষ রিয়া দাশের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজীব পাটোয়ারী, বিশেষ অতিথি ছিলেন রুবেল চৌধুরী, সাংবাদিক বাচ্চু বড়ুয়া এবং অন্যান্যরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুরপঞ্চম শুধু গানের স্কুল নয়, এটা হচ্ছে সংস্কৃতির ভান্ডার। গান, আবৃত্তি, তবলা, গিটার, নাচ, চিত্রাঙ্কন সবকিছুর শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। সংগীত মানুষের ধ্যানধারণা পাল্টে দেয়, গানকে ভালোবাসতে হবে, গান মানুষের বেঁচে থাকার একটা অংশ।

বক্তারা আরো বলেন, সুস্থ সংস্কৃতি চর্চা সমাজকে আলোর পথ দেখায়। সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের হাত থেকে সমাজ রক্ষায় সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।

সভা শেষে ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর