সংবাদ শিরোনাম
নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে চরম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আইনজীবী শফিকুল আলম (লিটন) সুরঝংকার একাডেমির সভাপতির মাতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত বিএনপির ক্যাডাররা নিজেদের দলের লোকদেরও হত্যা করছে: নাহিদ ইসলাম সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সীমান্তের অবৈধ বিড়ি বাণিজ্যে কারা জড়িত, অনুসন্ধানের দাবি কবি আবুল বশর আনসারীর লেখনীতে সিলেটের শেকড়ের প্রতি গভীর মমত্ববোধ ফুটে উঠেছে: চিত্রনায়ক হেলাল খান প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

আল্লাহ চাইলে, আগামীতে তারেক রহমান বাংলাদেশের প্রধানন্ত্রীর নির্বাচিত হলে এ দেশকে মডেল হিসেবে গড়ে তোলা হবে..কামরুজ্জামান কামরুল

আমির হোসাইন স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ জেলা / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

আমির হোসাইন
স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক কামরুজ্জামান কামরুল বলেছেন, আল্লাহ চাইলে, আগামীতে তারেক রহমান বাংলাদেশের প্রধানন্ত্রীর নির্বাচিত হলে এ দেশকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মাধ্যমে করা হবে।

শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার মেইন রোডে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যর তিনি এসব কথা বলেন।

কামরুল বলেন, ওয়ান ইলেভেন সময়ে আমাদের নেত্রী খালেদা জিয়া নানামুখী নির্যাতন সহ্য করেছেন। অগ্নিচক্ষু উপেক্ষা করে দেশের স্বার্থে, জনগণের কথা ভেবে দেশ ছেড়ে কোথাও যাননি, কোনো আপোষ করেননি। গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়া তাঁর এক ছেলেকে হারিয়েছেন। তাঁর আরেক ছেলে তারেক রহমানকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। তবুও আমাদের নেত্রী আপোষ করেননি।

আগামী ত্রয়োদশ নির্বাচনকে লক্ষ্য করে কামরুল বলেন, জনগণই আমার শক্তি। তারা অতীতে আমার সঙ্গে ছিল, ভবিষ্যতেও আমার সঙ্গে থাকবে। এ জনশক্তিকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়কে সুনামগঞ্জ-১ আসনে নিশ্চিত করা হবে।

তাহিরপুর উপজেলার বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপিরের উদ্যোগে এই পথসভার আয়োজন করা হয়। বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মঞ্জুর আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর