সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

মহিউদ্দিন চৌধুরী’র বাসভবনে অভিযান আটক ৭

চট্টগ্রাম প্রতিনিধি / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সাবেক চসিক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীর বাসভবনে অভিযান চালায় থানা পুলিশ। আজ বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেটের চশমা হিলে
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চট্টগ্রাম নগরীর বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বাসভবনে থাকা সাতজনকে আটক করা হয়েছে। মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে।

আজ বুধবার (১২নবেম্বর)বেলা সাড়ে তিনটার দিকে নগরীর ২ নম্বর গেটের চশমা হিল এলাকায় এ অভিযান চালায় পাঁচলাইশ থানা-পুলিশ। যদিও আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযানের পর যাচাই-বাছাইয়ের জন্য বাসার সিসিটিভি ক্যামেরার ডিভিডিআর বক্স জব্দ করে পুলিশ। তবে এলাকাবাসীর সূত্রে জানা যায় তারা কেউ আওয়ামীলীগ রাজনৈতিকভাবে যুক্ত নয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২ নম্বর গেট এলাকায় মহিবুল হাসানের ছোট ভাই বোরহান ও বিএনপি নেতা নিয়াজ ‘ক্যাফে মিলানো’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করতেন। সেটি গত বছরের ৫ আগস্টের পর বন্ধ, তবে অনলাইনে তাঁরা খাবার বিক্রি করেন। আটক সাতজন ওই রেস্তোরাঁয় কাজ করতেন বলে দাবি করেছেন। সে ধরনের তথ্যও পাওয়া গেছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান সাংবাদিকদের বলেন, ‘আমরা একটি ফেসবুক পোস্ট পেয়েছি, যেখানে বলা হচ্ছে ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে এখানে জড়ো হচ্ছে কিছু লোক। তথ্য ছিল এখানে যাঁরা জড়ো হচ্ছেন, তাঁদের জন্য বাইরে থেকে খাবার আসছে। তবে আমরা সে ধরনের কিছু পাইনি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর