সংবাদ শিরোনাম
রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের আওয়ামী লীগের সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ সহযোগী মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; গোদাগাড়ীর রাজাবাড়ি হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ও মুরগি খামার পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

আগামীকাল ফ্যাসিস্ট আ.লীগ ঘোষিত শাটডাউন প্রতিহত করতে বগুড়ায় জিসাসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:- ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত আগামীকালকের শাটডাউন কর্মসূচি প্রতিহত করতে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ আরমান হোসেন ডলার।

সভায় সভাপতির বক্তব্যে আরমান হোসেন ডলার বলেন, “বাংলাদেশে কোন বিশৃঙ্খলাবাদীদের স্থান নেই। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, কিংবা এই ভূখণ্ডকে অন্য দেশের অধীন রাজ্যে পরিণত করতে চায় — তাদেরকে সর্বস্তর থেকে প্রতিহত করা হবে। যুব সমাজকে এই প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বাংলাদেশে মানুষ এখন লকডাউন, শাটডাউন কিংবা যেকোনো ধ্বংসাত্মক ‘ডাউন’ মানবে না। দেশের মানুষ তাদের অবস্থান থেকেই এসব ষড়যন্ত্র প্রতিহত করবে ইনশাআল্লাহ।”

সভায় আরও উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটি ও বগুড়া জেলা কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এ এস এম রায়হান, কার্যনির্বাহী সদস্য মোঃ জিম হোসেন, মোঃ আকাশ মোল্লা, শোভন মোল্লা, মোঃ আব্দুল্লাহ ইসলাম, মোঃ বোরহান, মোঃ মানিক, মোঃ আরাফাত, বিধান প্রমুখ।

সভায় বক্তারা ফ্যাসিস্ট শক্তির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থেকে গণতন্ত্র রক্ষার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Categories