সংবাদ শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়-
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ,কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫

বিশেষ সংবাদদাতাঃ / ১০০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বিশেষ সংবাদদাতাঃ

শিক্ষা, শৃঙ্খলা ও সংস্কৃতির মেলবন্ধনে উচ্ছ্বাসমুখর আয়োজন চট্টগ্রামের হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন— বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক উৎসব। বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবের আমেজ, রঙিন সাজসজ্জা আর শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখরিত এক দিন। উপস্থিত অতিথি ও অভিভাবকদের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন পরিণত হয় এক অনন্য মিলনমেলায়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ শফিউল আলম। সভাপতির বক্তব্যে তিনি বলেন—

“একটি আদর্শ সমাজ গঠনের ভিত্তি হলো শিক্ষা, আর সেই শিক্ষার পরিপূর্ণ রূপ ঘটে সংস্কৃতি ও ক্রীড়ার চর্চায়। বিদ্যালয় শিক্ষার্থীদের শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য প্রস্তুত করে—এই চেতনা থেকেই আমাদের অগ্রযাত্রা।”

অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাফর ইকবাল স্বাগত বক্তব্যে বলেন—“আমাদের বিদ্যালয় শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা নয়, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক চেতনা বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলছে।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি বলেন—“আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তারা যেন সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে বেড়ে ওঠে—এ জন্য এমন আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়।”

প্রধান বক্তা ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি লায়নএম.এইচ.শাহ বেলাল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন—“পাঠ্যবইয়ের বাইরে যাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়, তারাই প্রকৃত অর্থে নেতৃত্ব দিতে পারে। ক্রীড়া ও সংস্কৃতি হচ্ছে সেই নেতৃত্বের অনুশীলন।”

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ মনজুর আলম, সহকারী প্রধান শিক্ষক মনোতোষ চন্দ্র দাশ, সহকারী পোস্ট মাস্টার জেনারেল মোহাম্মদ বেলাল হোসেন, খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহনাজ বেগম, এনআরবি ব্যাংকের হেড অব আইসিসিডি মোহাম্মদ কায়সার, কর পরিদর্শক এস.এম. নুরুল্লাহ জাহেদ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক রাশেদা বেগম, প্রকৌশলী মোহাম্মদ আহসান উদ্দিন রাজু, ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল রিফাত আদনান (শাওন), ডা. ফাহমিদা মনসুর, প্রকৌশলী রকি মল্লিক, এডভোকেট মোহাম্মদ মোরশেদ, সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান মজুমদার, ডা. ফোরকানুর রহমান আজাদ, ডা. ফারজানা জামাল ও ডা. নুরুল আফসার আশিক প্রমুখ।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয় কেবল একাডেমিক উৎকর্ষের প্রতীক নয়, এটি চট্টগ্রামের শিক্ষা-সংস্কৃতি অঙ্গনের এক অনন্য দৃষ্টান্ত। তাঁরা বলেন— “শিক্ষার্থীদে আত্মবিশ্বাস, সৌন্দর্যবোধ ও নেতৃত্বগুণ গড়ে তুলতে এই বিদ্যালয় ইতোমধ্যে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।”

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, চেয়ার দৌড়, বস্তা দৌড়, ফল ধরো খেলা সহ নানা ইভেন্টে অংশ নেয়। বিকেলে সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের গান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনায় মুগ্ধ হন অতিথি ও অভিভাবকরা। করতালি আর উল্লাসে বারবার মুখরিত হয় বিদ্যালয় প্রাঙ্গণ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক জনাব জাফর ইকবাল, অন্যান্য শিক্ষক-কর্মচারী, স্কাউট ও গার্লস গাইড সদস্যবৃন্দ। সমাপনী পর্বে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, অধ্যবসায় ও দেশপ্রেমের চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

উৎসব শেষে বিদ্যালয় মাঠজুড়ে একটাই প্রতিধ্বনি—“শিক্ষার আলো, সংস্কৃতির সৌন্দর্য আর ক্রীড়ার চেতনায় এগিয়ে যাক মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories