সংবাদ শিরোনাম
জিয়া সাইবার ফোর্স রংপুর বিভাগীয় কমিটি গঠন: সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের আওয়ামী লীগের সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ সহযোগী মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঝিড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ

রিপোর্টারের নাম / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার ১১ই অক্টোবর ৫নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মাঝিড়া ইউনিয়ন বিএনপির সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এ কর্মসূচির নেতৃত্ব দেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) শাজাহানপুর উপজেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং শাজাহানপুর উপজেলা শ্রমিক দলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল।

গণসংযোগকালে তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির উদ্দেশ্য, গুরুত্ব ও বাস্তবায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, বিএনপির ৩১ দফা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি জাতীয় পুনর্গঠনের রূপরেখা, যা জনগণের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, রফিকুল ইসলাম কাজী, মাহবুবুর রহমান মোল্লা, সাহেব আলীসহ স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে এলাকায় লিফলেট বিতরণ করা হয় এবং বিএনপির চলমান আন্দোলন ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে জনগণের সমর্থন কামনা করা হয়। নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধার, জনঅধিকার প্রতিষ্ঠা ও মুক্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে সকল স্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Categories