সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

বাঁশখালী পৌরসভার আস্করিয়া সড়ক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ২৭৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালী পৌরসভার আস্করিয়া সড়ক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম। রবিবার দুপুরে এ পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন পৌর সচিব তৌহিদুল ইসলাম ও পৌরসভা প্রকৌশলী আরাফাত।

পরিদর্শনকালে ইউএনও মোহাম্মদ জামশেদুল আলম ও পৌর সচিব তৌহিদুল ইসলাম আস্করিয়া সড়কের বেহাল দশার করুণ চিত্র স্বচক্ষে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের মুখে ভোগান্তি ও কষ্টের কথা শোনেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ড্রেইনের ব্যবস্থা না থাকার কারনে সামান্য বৃষ্টিতেই এই সড়কটি পানিতে তলিয়ে যায়, এতে চরম দুর্ভোগে পড়তে হয় পথচারী ও যানবাহন চলাচলকারীদের।

এ সময় ইউএনও মোহাম্মদ জামশেদুল আলম দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য পৌর সচিবকে নির্দেশ দেন। পাশাপাশি লাল পতাকা দিয়ে ড্রেইনের সীমানা চিহ্নিত করা এবং এলাকাবাসীর সহযোগীতায় অচিরেই ড্রেইনের কাজ শুরু করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে কঠোরভাবে নির্দেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর