সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

লাইসেন্স বিহীনভাবে পণ্য উৎপাদন ও বাজারজাত, রংপুরে মেজবান ফুডের বিরুদ্ধে ব্যবস্থা

ভ্রাম্যমাণ প্রতিনিধি রংপুর ঃ / ১৭৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ভ্রাম্যমাণ প্রতিনিধি
রংপুর ঃ

রংপুরে নিয়ম বহির্ভূতভাবে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে মেজবান কোম্পানি লিমিটেড ও মেজবান ফুডের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নগদ অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ে এক ভোক্তা লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, শাহি গরম মসলা, পাঁচফোড়ন, সরিষার তেল, ঘি ও মধুসহ বিভিন্ন পণ্য উৎপাদন করছে, কিন্তু এসব পণ্যের গুণগত মান নিয়ে প্রশ্ন রয়েছে।

অভিযোগের ভিত্তিতে দুপুর ১২টায় অধিদপ্তরের সরকারি পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে একটি দল মেজবান কোম্পানি লিমিটেড ও মেজবান ফুডে অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। দেখা যায়, পণ্যের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও খুচরা মূল্য উল্লেখ নেই। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারা অনুযায়ী ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া তারা ট্রেড লাইসেন্স, আরজেএসসি অনুমোদন, ব্র্যান্ড লোগো অনুমোদন, টিআইএন সার্টিফিকেট, ভ্যাট বিল সার্টিফিকেট ও বিএসটিআই লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হন।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, মেজবান কোম্পানি লিমিটেড এন্ড মেজবান ফুড প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে লাইসেন্সহীনভাবে পণ্য উৎপাদন ও বাজারজাত করছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর