সংবাদ শিরোনাম
রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের আওয়ামী লীগের সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ সহযোগী মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; গোদাগাড়ীর রাজাবাড়ি হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ও মুরগি খামার পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

রংপুরে হিন্দুপল্লীতে হামলার পর মামলা, কিন্তু গ্রেফতার না হওয়ায় আতঙ্কে ভুক্তভোগীরা

সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ / ২৭৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

সেলিম চৌধুরী বিশেষ প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাতপুর ছয়আনি বালাপাড়া হিন্দুপল্লীতে দুই দফায় ভাঙচুর ও লুটপাটের ঘটনার ২দিন পর অজ্ঞাতনামা ১২শ জনকে আসামি করে মামলা হলেও গ্রেফতার না হওয়ায় আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়া ভুক্তভোগী সনাতনী ধর্মের মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের ঘর মেরামতে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

উল্লেখ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গত ২৬ জুলাই শনিবার রঞ্জন কুমার রায় নামে এক শিক্ষার্থীকে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করলেও পাশের এলাকার লোকজন এসে আলদাতপুর ছয়আনি বালাপাড়া হিন্দুপল্লীতে ১৮টি পরিবারের ঘরবাড়ি তছনছ এবং লুট করে নগদ অর্থ , গহনা,টেলিভিশন সহ একাধিক গরু। হামলা ঠেকাতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । হিন্দুপল্লীতে হামলার ঘটনার ২দিন পর অবশেষে অজ্ঞাতনামা ১২ শ জনকে আসামি করে মামলা হয়েছে এমনটি জানিয়েছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা। তবে নিরাপত্তার স্বার্থে মামলার বাদীর নাম প্রকাশ করা যাচ্ছে না এবং ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, পাশাপাশি ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে,

 

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে,জানিয়েছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Categories