সংবাদ শিরোনাম
মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের আওয়ামী লীগের সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ সহযোগী মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সখীপুরে বলাৎকারের শিকার এক শিশু!

রিপোর্টারের নাম / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

শাহজালাল মিয়া ( সখিপুর) টাংগাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে ১২ বছরের এক শিশু বলাৎকারের শিকার হয়েছে। গত বুধবার (২৩ এপ্রিল), সন্ধ্যায় উপজেলার দারিয়াপুর ইউনিয়নের ছোট মৌশা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশু জানায়, ঐ গ্রামের চাঁন মিয়া নামের এক ব্যক্তি বুধবার সন্ধ্যায় তার মুখ চেপে ধরে স্থানীয় জঙ্গলে নিয়ে জোরপূর্বক তাকে বলাৎকার করে। গত কয়েকদিন ভয়ে ওই শিশু কাউকে ঘটনাটি জানায়নি। হঠাৎ করে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তার মাকে বিস্তারিত খুলে বললে এ ঘটনার জানাজানি হয়।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ ও ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

এ ঘটনায় গত সোমবার (২৮ এপ্রিল) ভুক্তভোগীর পিতা বাদী হয়ে অভিযুক্ত চাঁন মিয়াকে আসামী করে ৯/১ ২৯ ধারায় সখীপুর থানায় মামলা করেছেন।

সখীপুর থানার ওসি মোঃ জাকির হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল পাঠানে হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Categories