সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগ

রিপোর্টারের নাম / ২৫৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫

ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ। তবে তার নিয়োগের প্রস্তাবে সম্মতি দিতে ভারত তিন মাস সময় নিয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রস্তাবে ভারত সরকার সম্প্রতি সম্মতি জানিয়েছে। ধারণা করা হচ্ছে, চলতি মার্চের মাঝামাঝি তিনি দিল্লির চাণক্যপুরীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের দায়িত্ব গ্রহণ করবেন।

এ বিষয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম বলেন, রাষ্ট্রদূত পদে নিয়োগের প্রস্তাবে সম্মতি দেওয়ার ক্ষেত্রে ৩-৪ মাস সময় নেওয়া অস্বাভাবিক নয়।

গত অক্টোবরে দিল্লি থেকে হাইকমিশনার মোস্তাফিজুর রহমান দেশে ফেরার পর থেকে প্রায় পাঁচ মাস ধরে বাংলাদেশ মিশনে শীর্ষ কূটনীতিকের পদটি শূন্য ছিল।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা রিয়াজ হামিদুল্লাহ বর্তমানে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শ্রীলঙ্কায় হাইকমিশনার ও নেদারল্যান্ডসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ ও ইউরোপিয়ান ইউনিয়ন ও বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়ক উইংয়ে মহাপরিচালক, নেপালে সার্ক সচিবালয়ের পরিচালক পদে কাজ করেছেন তিনি। এছাড়াও দিল্লির বাংলাদেশ হাইকমিশনেও কাজ করেছেন কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর