সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

এবার পপিকে নিয়ে যা বললেন ওমর সানী

রিপোর্টারের নাম / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

দীর্ঘদিন পর আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পপি। সম্প্রতি জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মা-ভাই-বোনদের সঙ্গে প্রকাশ্যে কথা বলেছেন তিনি। এ ঘটনায় সহকর্মীরাও পপিকে নিয়ে মন্তব্য করেছেন।

চলচ্চিত্রে পপির যাত্রা শুরু হয়েছিল ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুলি’ সিনেমার মাধ্যমে। এ ছবিতে তার বিপরীতে ছিলেন ওমর সানী। এবার তিনিও ফেসবুকে পপিকে নিয়ে লিখেছেন, ‘তোর প্রতি অনেক শ্রদ্ধা-সম্মান, যোগাযোগ রাখিস না সেটা অন্য কথা, কিন্তু আমাদের দোয়া তোর জন্য মাটি থেকে আকাশ অব্দি। আল্লাহ তোকে ভালো রাখুক।’

পোস্টটি নেটিজেনদের দৃষ্টি এড়ায়নি। বিনোদন অঙ্গনের অনেকেই এতে মন্তব্য করেছেন। কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি লিখেছেন, ‘অনেক ভালোবাসা পপি। সবসময় আপু বলে ডাকতে। বড় বোনের জায়গায় সবসময় আমাদের দোয়া আছে তোমার জন্য। ভালো থেকো পপি।’

‘কুলি’ ছাড়াও পপি ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর