সংবাদ শিরোনাম
মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের আওয়ামী লীগের সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ সহযোগী মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

তাড়াশে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে এক প্রবাসীর বসত ঘর পুড়ে ছাই

রিপোর্টারের নাম / ২২৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে এক প্রবাসীর ৩ টি বসত ঘরসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় গোয়াল ঘরে বেঁধে রাখা তিনটি গরু পুড়ে মারা গেছে। এতে ওই প্রবাসীর প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের মহিষলুটি গ্রামের মালেশিয়া প্রবাসী আব্দুল মান্নানের বাড়িতে। তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার রেজাউল করিম জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ভয়াবহ রূপ ধারণ করে। ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় আমরা ওই বাড়ির আলমিরার লকারে রাখা ১০ লক্ষ নগদ টাকা আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে সক্ষম হই।

প্রত্যক্ষদর্শী জহুরুল মাষ্টার জানান, ভয়াবহ ওই অগ্নিকান্ডে মালেশিয়া প্রবাসী ওই ব্যক্তির বাড়ির ৩টি বসত ঘর, একটি গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় গোয়াল ঘরে বেঁধে রাখা তিনটি গরু পুড়ে মারা যায়। এতে তাঁর নগদ টাকা, আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও গবাদিপশুসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Categories