সংবাদ শিরোনাম
বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে তিন সাংবাদিক, জুলফিকার-ইলিয়াস-হাসান নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে চরম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আইনজীবী শফিকুল আলম (লিটন) সুরঝংকার একাডেমির সভাপতির মাতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত বিএনপির ক্যাডাররা নিজেদের দলের লোকদেরও হত্যা করছে: নাহিদ ইসলাম সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সীমান্তের অবৈধ বিড়ি বাণিজ্যে কারা জড়িত, অনুসন্ধানের দাবি কবি আবুল বশর আনসারীর লেখনীতে সিলেটের শেকড়ের প্রতি গভীর মমত্ববোধ ফুটে উঠেছে: চিত্রনায়ক হেলাল খান
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে তিন সাংবাদিক, জুলফিকার-ইলিয়াস-হাসান

মোঃ রুবেল রানা / ৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

 

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে দৈনিক নববাণীর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জুলফিকার আলী শাহকে সভাপতি, দৈনিক রূপালী বাংলাদেশের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি ইলিয়াস আলীকে সাধারণ সম্পাদক এবং দৈনিক গণমানুষের আওয়াজের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি হাসান আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এ ছাড়াও দৈনিক ইত্তেফাকের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি এন এম নুরুল ইসলামকে প্রধান উপদেষ্টা, দৈনিক কালবেলার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম হৃদয়কে সহসভাপতি, দৈনিক অভয়নগরের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ সরকার রনিকে সহসাধারণ সম্পাদক এবং দৈনিক জনবাণীর বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি আব্দুর নুর আজাদকে সহসাংগঠনিক সম্পাদক, দৈনিক জনকণ্ঠের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি সামানুর ইসলামকে অর্থ সম্পাদক, দৈনিক আমাদের সকালের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি রবিউল আওয়ালকে দপ্তর সম্পাদক এবং দৈনিক আমার বার্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি কামাল হোসেনকে প্রচার ও ক্রীড়া সম্পাদক, দৈনিক আজকের পত্রিকার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি আল মামুন জীবন নির্বাহী সদস্য, দৈনিক মানবাধিকার প্রতিদিন এর বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি জয়নাল আবেদিন নির্বাহী সদস্য এবং সাব্বির আহমেদ, নুর আলম সিদ্দিক, রেফাজ উদ্দীন ও  দৈনিক প্রতিবাদ  জেলা প্রতিনিধি মোঃ রুবেল রানা কে সদস্য করা হয়েছে।

সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা এন এম নুরুল ইসলামের অনুমতিক্রমে সাধারণ সভার সভাপতি আল মামুন জীবন নতুন কমিটি ঘোষণা করেন।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় বালিয়াডাঙ্গী থানা রোড সংলগ্ন সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং সভা শেষে রাত সাড়ে ৮টায় এ কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি জুলফিকার আলী শাহ বলেন, “বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে সংগঠনের সদস্যরা সম্মিলিতভাবে ভূমিকা রাখবেন। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইলিয়াস আলী বলেন, “সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করবে বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়ন। এলাকার জনদুর্ভোগ, অনিয়ম ও দুর্নীতিসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিরপেক্ষভাবে তুলে ধরতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনকে গতিশীল করতে সকল সদস্যের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হবে।”

সভায় সংগঠনকে আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং বালিয়াডাঙ্গীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর