চরম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আইনজীবী শফিকুল আলম (লিটন)
চট্টগ্রাম লোহাগাড়া প্রতিনিধি:
আরিফুল ইসলাম
ভোটের মাঠে নতুন সমীকরণের ইঙ্গিত
———–
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী এডভোকেট শফিকুল আলম (লিটন)। তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে ইউনিয়নের নাগরিকসেবা ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।
শফিকুল আলম (লিটন) বলেন, ইউনিয়ন পরিষদ থেকে সাধারণ মানুষ যাতে সহজে প্রয়োজনীয় সেবা পেতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দিতে চান তিনি। জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন প্রত্যয়নপত্র পেতে মানুষের ভোগান্তি কমানো এবং সেবার প্রক্রিয়া সহজ করার বিষয়ে কাজ করার কথা জানান তিনি।
ইউনিয়নের রাস্তাঘাট, কালভার্ট, পানি নিষ্কাশন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনার কথা বলেন।
চরম্বার বিভিন্ন বাজারের উন্নয়ন প্রসঙ্গে শফিকুল আলম (লিটন) বলেন, বাজারের যোগাযোগব্যবস্থা, পরিচ্ছন্নতা ও পানি নিষ্কাশনের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুবিধার জন্য এসব ক্ষেত্রে কাজ করতে চান তিনি।
কৃষকদের বিষয়ে তিনি বলেন, কৃষকদের সরকারি সেবা ও সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা, কৃষিপণ্যের বাজারজাতকরণে সহায়তা এবং কৃষকদের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ ছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা এবং ইউনিয়নের তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের বিষয়ে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি।
এডভোকেট শফিকুল আলম লিটন উপজেলার চরম্বা আতিয়ার পাড়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার পিতা মরহুম কোরবানি আলী। সবাই চিনতো তার বাবাকে কোরবানি আলী মুন্সি হিসেবে এবং তার মাতা ছিল সাবেক একজন মহিলা মেম্বার। তার পারিবারিকভাবে সুনাম রয়েছে এলাকায়।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহের কথা জানিয়েছেন এডভোকেট শফিকুল আলম (লিটন)। তবে। তার প্রার্থীতা নিশ্চিত হলে চরম্বা চেয়ারম্যান পদে ভোটের মাঠে নতুন সমীকরণ দেখা যাবে।