সংবাদ শিরোনাম
বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত বিএনপির ক্যাডাররা নিজেদের দলের লোকদেরও হত্যা করছে: নাহিদ ইসলাম সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সীমান্তের অবৈধ বিড়ি বাণিজ্যে কারা জড়িত, অনুসন্ধানের দাবি কবি আবুল বশর আনসারীর লেখনীতে সিলেটের শেকড়ের প্রতি গভীর মমত্ববোধ ফুটে উঠেছে: চিত্রনায়ক হেলাল খান প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত High Rollers Question Whether Messi Casino Bonus Offers Beat Competitor Sites রিয়াদে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিআইএস ইংরেজি শাখার গভর্নিং বডির নির্বাচন বয়কটের ঘোষণা বিএনপি প্রার্থীদের* বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ২৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

​

​বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’।

​২৪ অক্টোবর (শনিবার) সকাল ৯:৩০টায় পর্যটন নগরী কক্সবাজারের তারকা হোটেল ‘ওশ্যান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর কনফারেন্স রুমে এ জাঁকজমকপূর্ণ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জনাব মাহবুবুল হক ভূঁইয়া-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসএস-এর নির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ এস এম পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিষদ সদস্য জনাব অপর্ণা পাল ও জনাব আব্দুল খালেক।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সংস্থার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঋণ বিভাগের সিনিয়র পরিচালক জনাব সন্তোষ চন্দ্র পাল। এছাড়াও বক্তব্য রাখেন ঋণ বিভাগের যুগ্ম পরিচালক জনাব মাজহারুল হক ভূঁইয়া ও জনাব আহসান হাবীব সহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

​পবিত্র কোরআন তিলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের এক বিশেষ আবেগঘন মুহূর্তে থাইল্যান্ডে চিকিৎসাধীন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব আব্দুল হামিদ ভূঁইয়া ভিডিও কলের মাধ্যমে যুক্ত হন। ১ বছরেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন এই দূরদর্শী স্বপ্নদ্রষ্টাকে স্ক্রিনে দেখে উপস্থিত সবাই করতালি ও হাত নেড়ে উষ্ণ অভিনন্দন জানান। ভিডিও বার্তায় তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “সংস্থাকে আরও এগিয়ে নিতে সবাইকে শতভাগ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।” এসময় সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহোদয়ের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

​সংস্থার ৪০ বছরের ইতিহাস ও অগ্রযাত্রা তুলে ধরে সিনিয়র পরিচালক জনাব সন্তোষ চন্দ্র পাল জানান, বর্তমানে দেশের ৫৬টি জেলার ৪৩৩টি উপজেলায় ৯২৯টি শাখা, ১৫৬টি এরিয়া এবং ৩২টি জোনের মাধ্যমে এসএসএস সেবা দিয়ে যাচ্ছে। প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীর এই বিশাল পরিবার কেবল ঋণ কার্যক্রম নয়; বরং স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি সহ নানামুখী সামাজিক উন্নয়ন প্রকল্প সফলভাবে পরিচালনা করছে। তিনি বলেন, “কর্মীদের কাজের যথাযথ মূল্যায়নের লক্ষ্যে এই প্রথমবারের মতো ‘শ্রেষ্ঠ কর্মদক্ষতা সম্মাননা’ চালু করা হলো, যা প্রতি বছর অব্যাহত থাকবে।”

​অনুষ্ঠানে সংস্হার ৬টি বিভাগ থেকে সাধারণ ক্যাটাগরিতে ৬ জন শ্রেষ্ঠ এরিয়া ম্যানেজার, ঋণস্হিতির ভিত্তিতে ৩ জন ও উদ্বৃত্তের ৩ জন এরিয়া ম্যানেজার নির্বাচিত হয়। অনুরূপ সাধারণ ক্যাটাগরিতে ২৯ জন শাখা ব্যবস্হাপক ও ২৯ জন শাখা হিসাবরক্ষক এবং ঋণস্হিতি ও উদ্বৃত্তের ১০ জন করে শাখা ব্যবস্হাপককে নির্বাচিত করা হয়। ২০২৫-২০২৬ অর্থ বছরের সেরা পারফর্ম্যান্সের জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হয় বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এসময় বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র (সার্টিফিকেট) এবং নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার পাওয়ার অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন মাঠপর্যায়ের বিজয়ী প্রতিনিধিগণ।

​সমাপনী ও সভাপতির বক্তব্যে জনাব মাহবুবুল হক ভূঁইয়া সকল বিজয়ীকে অভিনন্দন জানান এবং সংস্থার সমৃদ্ধি ও লক্ষ্য অর্জনে সবাইকে একযোগে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর