সংবাদ শিরোনাম
রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়- গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস

রিপোর্টারের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নিজেস্ব প্রতিবেদক, ভূরুঙ্গামারী কুড়িগ্রাম: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখার ৩৬ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাহফুজুল ইসলাম কিরনকে আহ্বায়ক ও মোর্শেদুর রহমান আনিসকে সদস্যসচিব করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্যসচিব মাসুম মিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী তিন মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আবু শামীমকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোস্তাফিজুর রহমান মজনু, মোহাম্মদ রোকনুজ্জামান মিলু, নাহিদ হাসান প্রিন্স, শরিফুল ইসলাম, মাহমুদ হাসান ও আবুল কালাম আজাদ। সিনিয়র যুগ্ম সদস্যসচিব জহুরুল ইসলাম। যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন নুর আমিন লেবু, কফিলুর রহমান ও মাহাবুব উল আলম। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আল হেলাল খান, শফিউল আলম সানু, গোলাম হোসেন মামুন ও আশরাফুল আলম শান্তকে। এ ছাড়া কমিটিতে ১৯ জন সদস্য রয়েছেন।

নবগঠিত কমিটির আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরন বলেন, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে সবাইকে নিয়ে কাজ করবেন তাঁরা। ভূরুঙ্গামারীর মানুষের সমস্যা ও প্রত্যাশাকে সামনে রেখে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কথাও জানান তিনি। সদস্যসচিব মোর্শেদুর রহমান আনিস বলেন, নতুন প্রজন্ম ও সাধারণ মানুষের অংশগ্রহণে এনসিপির কার্যক্রম তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে। সংগঠনের নীতি ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে। দলটি ছাত্র-জনতার নেতৃত্বে তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারের কথা বলছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাষ্ট্র সংস্কারের বিষয়কে গুরুত্ব দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories