সংবাদ শিরোনাম
রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়- গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

শ্রদ্ধা ও শোকে ১৫ আগস্ট স্মরণ: কাজীপুর ছাত্রলীগের দোয়া মাহফিল

রিপোর্টারের নাম / ৩২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, সিরাজগঞ্জ জেলা শাখার অধীন কাজীপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এবং প্রকৌশলী তানভীর শাকিল জয়-এর নির্দেশনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টায় কাজীপুর উপজেলার গান্ধাইল গ্রামে আয়োজিত এ দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে কাজীপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় আয়োজনে শোক ও শ্রদ্ধার পাশাপাশি ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ বিরাজ করে।
দোয়া ও মোনাজাতে ১৫ আগস্টে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং সার্বিক উন্নতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ১৫ আগস্টের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনার উদ্দেশ্যেই এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
পরে দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মুসল্লি ও অংশগ্রহণকারীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories