সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের আওয়ামী লীগের সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ সহযোগী মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; গোদাগাড়ীর রাজাবাড়ি হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ও মুরগি খামার পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু বাইশারী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওয়াসিম মৃধার অব্যাহতি আদেশ প্রত্যাহার, পূর্বের পদে পুনর্বহাল
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

বাইশারী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওয়াসিম মৃধার অব্যাহতি আদেশ প্রত্যাহার, পূর্বের পদে পুনর্বহাল

মোঃ সাব্বির হোসেন,সহ-বার্তা সম্পাদক / ২৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৮ জুলাই, ২০২৬

বরিশালের বানারীপাড়া উপজেলার ৬ নম্বর বাইশারী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওয়াসিম আকরাম (মৃধা)-এর অব্যাহতি আদেশ প্রত্যাহার করে তাকে পূর্বের পদে পুনর্বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বরিশাল জেলা শাখা।

বুধবার (৮ জুলাই) জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মো. শাহাবুদ্দিন হাওলাদার (সাবু) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান শেষে গত ২৫ এপ্রিল ২০২৫ তারিখে ওয়াসিম আকরাম (মৃধা)-কে আহ্বায়কের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।

পরবর্তীতে তিনি দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করে সাংগঠনিক কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা পালন করায় এবং দলের নীতি-আদর্শের প্রতি আস্থা রেখে কার্যক্রম পরিচালনা করায় তার বিরুদ্ধে জারি করা অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে পূর্বের সকল সাংগঠনিক পদ ও দায়িত্বে পুনর্বহাল করা হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এবং বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান-এর নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

ওয়াসিম মৃধার পুনর্বহালের খবরে বাইশারী ইউনিয়নসহ পুরো বানারীপাড়া উপজেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, ওয়াসিম মৃধার নেতৃত্বে বাইশারী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Categories