সংবাদ শিরোনাম
রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়- গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

জনবান্ধব ওসির বদলিতে গাছাজুড়ে হতাশা, নানা মহলে আলোচনা

বিশেষ প্রতিনিধি / ৭২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৭ জুন, ২০২৬

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) জিএমপি কমিশনারের স্বাক্ষরিত এক আদেশে তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে অন্যত্র সংযুক্ত করা হয়।

তার এই আকস্মিক বদলির খবরে গাছা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই মনে করেন, স্বল্প সময়ের দায়িত্বকালেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং সাধারণ মানুষের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলে তিনি একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মিছিলকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আলী নাসের খান সামাজিক যোগাযোগমাধ্যমে ওসি ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এরপর তার প্রত্যাহারের আদেশ জারি হওয়ায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে।ত

বে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন জানিয়েছেন, এটি পুলিশের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ এবং কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া।

এদিকে, একজন জনপ্রিয় ও জনবান্ধব কর্মকর্তার হঠাৎ বদলিতে গাছার অনেক সাধারণ মানুষ হতাশা প্রকাশ করেছেন। তাদের দাবি, জনগণের সঙ্গে সম্পৃক্ততা ও কার্যকর পুলিশিংয়ের কারণে ওসি ওয়াহিদুজ্জামান এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories