সংবাদ শিরোনাম
রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের আওয়ামী লীগের সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ সহযোগী মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; গোদাগাড়ীর রাজাবাড়ি হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ও মুরগি খামার পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

বাঁশখালীতে স্বাধীনতার ৫ দশকেও উন্নয়নের ছোঁয়া নেই: জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে সাঁকোয় পারাপার শত শত শিক্ষার্থীর

সহকারী বার্তা সম্পাদক / ৭০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বাঁশখালীতে স্বাধীনতার ৫ দশকেও উন্নয়নের ছোঁয়া নেই: জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে সাঁকোয় পারাপার শত শত শিক্ষার্থীর

 

আনিছুর রহমান

​নিজস্ব প্রতিবেদক:

 

বাঁশখালী: স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী (আদর্শগ্রাম) এলাকায় উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি। প্রতিদিন জীবনের চরম ঝুঁকি নিয়ে একটি জরাজীর্ণ কাঠের সাঁকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে অত্র এলাকার শত শত ছাত্র-ছাত্রী ও হাজারো মানুষকে।

 

২৮ এপ্রিল ২০২৬ ইং তারিখে ​সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ জলদী এলাকার এই নড়বড়ে সাঁকোটিই ১০ মহল্লার জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হয়েই স্কুলে যায় কোমলমতি শিক্ষার্থীরা। শুধু শিক্ষার্থী নয়, কৃষক-কৃষাণী, শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন পেশাজীবী মানুষ প্রতিদিন এই মরণফাঁদ হয়ে ওঠা সাঁকোটি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে অসুস্থ রোগী ও বৃদ্ধদের নিয়ে পারাপার হতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের।

 

​এই জনদুর্ভোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আদর্শগ্রাম প্রবাসী সমাজ উন্নয়ন একতাসংঘের প্রবাসী সদস্যবৃন্দ। সংগঠনের পক্ষে মোঃ ইউনুস, মোঃ আবু বক্কর, নুর মোহাম্মদ, আবুল বশর, মোক্তার হোসেন, আবু বক্কর (২), নূর মোহাম্মদ (২), মোঃ হেলাল, আব্দুল মজিদ, মোঃ সরোয়ার, মোঃ কাউছার, মোঃ ফুরখান, মোঃ ছগীর, মোঃ ইসমাইল, মোঃ রিদুয়ান, মোঃ জাহেদ, মৌ মুবিনুল হক, মোঃ ইলিয়াস, জব্বর আহমদ ও আবু তাহের জানান, দীর্ঘ সময় ধরে একটি স্থায়ী ব্রিজের জন্য দাবি জানানো হলেও এখনো কোনো সমাধান হয়নি।

 

​প্রবাসীরা আক্ষেপ করে বলেন, “দেশের অনেক জায়গায় বড় বড় উন্নয়ন হলেও আমাদের এই অবহেলিত এলাকায় যাতায়াতের জন্য ন্যূনতম একটি টেকসই সেতু তৈরি হয়নি। আমাদের সন্তানেরা প্রতিদিন ভয় নিয়ে স্কুলে যায়, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

 

একে অন্যের হাত ধরি, দারিদ্রমুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে আদর্শগ্রাম সমাজ উন্নয়ন একতাসংঘ আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। স্থানীয় সচেতন মহল ও প্রবাসীদের প্রাণের দাবি, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা ও জনদুর্ভোগ লাঘবে বাঁশখালী পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অতি দ্রুত এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Categories