সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

বাঁশখালীতে ইসলামী ফ্রন্টের দায়িত্বশীল সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত,

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

বাঁশখালীতে ইসলামী ফ্রন্টের দায়িত্বশীল সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠি

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা ও ছাত্র সেনা বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলা শাখার সহ-সভাপতি ফরিদ আহমদ জিহাদি। উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির মান্যবর কো-চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আযহারি।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক এম মহিউল আলম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সভাপতি মাওলানা ফেরদৌস আলম আল কাদেরী এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন পীর মুফতি মাওলানা নেছার উদ্দিন মুনিরী।
বক্তারা তাদের বক্তব্যে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং যুবসমাজকে আদর্শিক পথে পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজে ন্যায়, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী ফ্রন্ট, যুব সেনা ও ছাত্র সেনার নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা ফ্রন্ট নেতা মাওলানা জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান আল কাদেরী, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা হাবিবুর রহমান, সাহাব উদ্দিন, ইঞ্জিনিয়ার মিজান, মাওলানা হুমায়ুন কবির, হাফেজ শওকত আলী, মাওলানা রাশেদুর রশিদ, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা নূরুল আলম, মাষ্টার ইকরাম, যুব সেনা নেতা মাওলানা মাকসুদ, আলী মর্তুজা এবং ছাত্র সেনা নেতা খোরশেদ হাশেমী, শহিদ রেজা, তারেক আজিজ আলামী, শাহেদুল ইসলাম, কাজী শাহেদ হোসেন, শাহাদাত হোসেন, নূরুল মোস্তফা শাহাদাত, আজিম বিন মালেক প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহিম সিরাজি, অ্যাডভোকেট আব্দুল আলিম, কাজী শাহেদ, মাওলানা ফারুক, মাওলানা আনোয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর