সৌদিআরব থেকে ছাদেক আহমাদ।
সৌদিআরব রিয়াদে গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বাথা হোটেল ডি-প্যালেসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও সানসিটি পলিক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির প্রধান উপদেষ্টা ও সিলেট বিভাগীয় প্রবাসী পরিষদের সভাপতি আব্দুল আজিজ মাশুক।
সোসাইটির সাধারণ সম্পাদক ও বাংলা বিনোদন ডটকমের সম্পাদক এবিএম বুলবুল আহমেদ ও গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির সদস্য খালেদ সাহাবুদ্দিনের যৌথ সঞ্চালনায়_ বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এনটিভি সৌদিআরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁন, বাংলা বিনোদন ডটকমের উপদেষ্টা আব্দুস সাত্তার, ঢাকা প্রবাসী এসোসিয়েশনের সভাপতি কবি সাহিত্যিক ও লেখক কবি শাহজাহান চঞ্চল, বিশিষ্ট সমাজসেবক ডাঃ মাসুদজ্জামান, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন, বিশিষ্ট সমাজসেবক ইব্রাহিম হোসেন সিলেট বিভাগীয় প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক মেসবাহউদ্দীন সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে কোরআন মাজিদ তিলাওয়াত করেন বাংলা বিনোদন ডটকমের সহ-সভাপতি জামাল তালুকদার,
অনুষ্ঠানে আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে কোরআন মাজিদ তিলাওয়াতের প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনায় বক্তারা গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে গতিশীল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় রিয়াদস্থ কমিউনিটির বিশিষ্টজন সহ বিভিন্ন পেশাজীবী প্রবাসীদের উপস্থিততে দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।