নিজস্ব প্রতিবেদক রাজশাহীঃ
রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর মাঝাড় দিয়াড় এলাকায় কৃষকদের জ্বালানি সংকট নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ই মার্চ ২০২৬ খ্রীস্টাব্দ বৃহস্পতিবার মাগরিবের পর চর মাঝাড় দিয়ার বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেচ কার্যক্রমে প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে স্থানীয় কৃষকরা এই সভার আয়োজন করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য–সচিব মোঃ জিয়াউর রহমান (জিয়া)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান আকবর।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড চর মাঝাড় দিয়াড় বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সাজ্জাদ হোসেন এবং সভা পরিচালনা করেন ডালিম শেখ।
সভায় বক্তারা বলেন, কৃষকরা বর্তমানে সঠিক সময়ে প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি না পাওয়ায় সেচ কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটছে। এতে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তারা দ্রুত কৃষকদের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
এসময় বক্তারা রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি ও পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, চরাঞ্চলের মানুষের যেকোনো প্রয়োজনে কুতুব উদ্দিন বাদশা সবসময় পাশে থাকেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, ইব্রাহিম, বুলবুল, আশিক, মাইনুল ইসলাম, ইলিয়াস, মিঠু, জাহাঙ্গীর, কিবির, মানু, মাসিদুল, কালাম, জুল্লু, আকবর, সাদ্দাম, জুয়েল, সাইফুল, সাহালম, সাইদুল, রাজিব, সাজাহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় কৃষকরা।
সভায় উপস্থিত বক্তারা কৃষকদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং কৃষকদের সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।