সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

রাসিকের নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে গোদাগাড়ী উপজেলা বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন

রিপোর্টারের নাম / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক ও মাহফুজুর রহমান রিটন-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র গোদাগাড়ী উপজেলা শাখা।
শনিবার (১৪ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় গোদাগাড়ী উপজেলা বিএনপির নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন মাহফুজুর রহমান রিটন। তার সাংগঠনিক দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বে রাজশাহী মহানগর আরও সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও উন্নত নগরীতে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নেতাকর্মীরা আরও বলেন, নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা এবং রাজশাহীর সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে রিটনের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। গোদাগাড়ী উপজেলা বিএনপি সবসময় তার গঠনমূলক উদ্যোগের পাশে থাকবে বলেও তারা উল্লেখ করেন। একই সঙ্গে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
প্রসঙ্গত, শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাজশাহী সিটি করপোরেশন-সহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অন্য সিটি করপোরেশনগুলো হলো বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা।

উল্লেখ্য, মাহফুজুর রহমান রিটন এর আগে রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি এবং মহানগর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর