সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সৌদিআরব “বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের” উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

*সৌদিআরব থেকে ছাদেক আহমাদ।*

৪ঠা মার্চ২০২৬ রোজ বুধবার সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল, রাজধানী রিয়াদস্থ হোটেল ডি প্যালেসে অনুষ্ঠিত হয়।

সৌদিআরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের আহবায়ক এশিয়ান টিভি রিয়াদ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে- মোহনা টেলিভিশন সৌদিআরব প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় ও ৭১ টেলিভিশন প্রতিনিধি মাসুদ রানার যৌথ সঞ্চালনায়_

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদিআরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি,এনটিভির সৌদিআরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও বর্ণ‌ অনলাইন টিভির পরিচালক ফকির আল আমিন।

ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন_
বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলা ৫২নিউজ সৌদিআরব প্রতিনিধি ছাদেক আহমাদ, এস এ টিভি রিয়াদ প্রতিনিধি ফকির হাকিম, চ্যানেল এস প্রতিনিধি এম এ মেহেদুল খান, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি আরিফুল ইসলাম, নাগরিক টেলিভিশন প্রতিনিধি জসিম উদ্দিন হৃদয়, আনন্দ টিভি প্রতিনিধি ওবায়দুল্লাহ আকন্দ ভূবন, গ্লোবাল টিভি প্রতিনিধি শাহাদাত হোসেন, লাব্বাইক পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রতিনিধি শাহজালাল ভুট্টু, যুবা বার্তা ও বাংলার চোখ পত্রিকার প্রতিনিধি ইঞ্জিনিয়ার আসমাউল হুসাইন ,সকাল টিভি প্রতিনিধি ওমর ফারুক, বাংলা৫২ বিশেষ প্রতিনিধি গোলাম রসুল রাসেল, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি দেলোয়ার হোসেন, দৈনিক সরেজমিন বার্তা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন , আমিয়াল আইপি টিভি প্রতিনিধি মোজাম্মেল হোসেন, দৈনিক স্বাধীন কাগজ প্রতিনিধি ফখরুল ইসলাম, ডিবিসি নিউজ , মাই টিভি সহ শিক্ষক ,সামাজিক, রাজনৈতিক ,সাংস্কৃতিক, পেশাজীবী সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রকিবুল হক, লেখক ও কবি শাহজাহান চঞ্চল, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি মসীঈ সিরাজ।

গণমাধ্যম কর্মীরা তাদের বক্তব্যে বলেন_ সৌদিআরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ঐক্য, পেশাগত দায়িত্ববোধ ও নৈতিকতার উপর নির্ভর করে আন্তরিকতার সঙ্গে চলতে হবে। প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

দেশ ও জাতির কল্যাণে ইফতারের পূর্বে দোয়া করেন সানসিটি পলিক্লিনিকের পরিচালক মাওলানা শফিউল্লাহ।

ইফতার মাহফিলটি সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে।
উপস্থিত অতিথিরা এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রবাসে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর