সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে আলোচনায়, রত্না খাতুন

রিপোর্টারের নাম / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৪ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক রাজশাহীঃ

​রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তৃণমূল থেকে উঠে আসা বলিষ্ঠ নারী নেত্রী মোসা: রত্না খাতুন। জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করা এই নেত্রীকে আসন্ন সংরক্ষিত নারী সংসদীয় আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে দেখতে চান স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

​দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শের সাথে যুক্ত থেকে মোসা: রত্না খাতুন রাজশাহীর নারী শক্তিকে ঐক্যবদ্ধ করেছেন। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে প্রতিকূল সময়েও দলীয় কর্মসূচি সফল করতে এবং তৃণমূলের নারী কর্মীদের সুসংগঠিত রাখতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।

​স্থানীয় নেতা-কর্মীদের মতে, রত্না খাতুন একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেত্রী। তিনি দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের সুখে-দুখে পাশে দাঁড়িয়েছেন। তৃণমূলের সাথে তার নিবিড় যোগাযোগ রয়েছে।

​সংসদে তার মতো একজন সাহসী নেত্রীকে পাঠালে রাজশাহীর নারীদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখা সম্ভব হবে।

​সাংগঠনিক সম্পাদক হিসেবে তার দক্ষতা প্রমাণ করে যে, তিনি সংসদীয় দায়িত্ব পালনেও সমান পারদর্শিতা দেখাবেন।

​দলের ত্যাগী নেত্রীদের মূল্যায়ন করা হলে রত্না খাতুনই অগ্রগণ্য।

এ বিষয়ে মোসা: রত্না খাতুন বলেন, আমি পদের মোহ করি না, দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে আসছি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আমি রাজপথে ছিলাম এবং থাকব। দল যদি আমাকে যোগ্য মনে করে সংরক্ষিত নারী আসনে সুযোগ প্রদান করে, তবে আমি রাজশাহী তথা দেশের নারীদের অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করে যাব।

​রাজশাহীর রাজনৈতিক সচেতন মহল মনে করছে, রত্না খাতুনের মতো ত্যাগী ও পরিশ্রমী নেত্রীকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করলে তা কেবল দলের জন্যই নয়, পুরো অঞ্চলের নারী সমাজের জন্যই এক বড় প্রাপ্তি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর