সংবাদ শিরোনাম
বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত বিএনপির ক্যাডাররা নিজেদের দলের লোকদেরও হত্যা করছে: নাহিদ ইসলাম সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সীমান্তের অবৈধ বিড়ি বাণিজ্যে কারা জড়িত, অনুসন্ধানের দাবি কবি আবুল বশর আনসারীর লেখনীতে সিলেটের শেকড়ের প্রতি গভীর মমত্ববোধ ফুটে উঠেছে: চিত্রনায়ক হেলাল খান প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত High Rollers Question Whether Messi Casino Bonus Offers Beat Competitor Sites রিয়াদে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিআইএস ইংরেজি শাখার গভর্নিং বডির নির্বাচন বয়কটের ঘোষণা বিএনপি প্রার্থীদের* বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি ২০২৫-এ সাফল্য: আল মুনিরকে সংবর্ধনা ও দোয়া মাহফিল

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক, মোঃ জালাল উদ্দিন:

শ্রীমঙ্গল শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়-এর অষ্টম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী আল মুনির ২০২৫ সালের অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি অর্জন করেছে। তার এ সাফল্যে বিদ্যালয় পরিবার ও স্থানীয় শিক্ষাঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, আল মুনির এর আগে প্রাথমিক শিক্ষাস্তরেও বৃত্তি লাভ করেছিল। ধারাবাহিক এই কৃতিত্ব তার অধ্যবসায়, নিয়মিত অধ্যয়ন ও শিক্ষক-অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফল বলে সংশ্লিষ্টরা মনে করেন।
আল মুনির বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মনসুরের পুত্র। সন্তানের এই অর্জনে পরিবারে আনন্দের পাশাপাশি শিক্ষকমণ্ডলীর মাঝেও গর্বের অনুভূতি বিরাজ করছে। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, এ অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) তার নিজ বাসভবনে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষকমণ্ডলী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে আল মুনিরের ভবিষ্যৎ সাফল্য, নৈতিক উন্নয়ন এবং দেশ-জাতির কল্যাণে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
সংশ্লিষ্টরা আল মুনিরের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন, যেন সে আগামী দিনগুলোতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর