সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের জিরো টলারেন্স বার্তা

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ৩২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

আমির হোসেন স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলাতে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে পুলিশ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে উপজেলার একটি নির্দিষ্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই মো. রিপন উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ হাজার ৮০০ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আটক ব্যক্তি লোকমান হেকিম (৪৪), তিনি উপজেলার কলাগাঁও গ্রামের বাসিন্দা এবং মন্তাজ আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কার্যকলাপের তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে ওসি মো. আমিনুল ইসলাম বলেন,
“তাহিরপুর উপজেলাকে মাদকমুক্ত রাখতে আমরা নিয়মিত ও ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছি।
মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর