সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

গাজীপুরের হাজীরপুকুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি, গাজীপুরঃ

গাজীপুর মহানগরীর হাজীরপুকুর এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গাছা মেট্রো থানা পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর গাছা মেট্রো থানার পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে।
লাশটির পরনে কালো প্যান্ট ও সোয়েটার ছিল।
স্থানীয়রা জানান, গত ১০ জানুয়ারি থেকে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে গাছা থানার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। তবে পুলিশ তখন নির্বাচনী ব্যস্ততার কারণে তাৎক্ষণিক সেবা দেওয়া সম্ভব নয় বলে জানায়।
এরপর আজ স্থানীয়রা হাজীরপুকুরের অসমাপ্ত ফুটওভারব্রিজের লিফটের ফাঁকা স্থানে মাছির আনাগোনা দেখে সন্দেহ হলে ঢাকনা খুলে লাশ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
গাছা থানা পুলিশের এক সদস্য উপ-পরিদর্শক (এসআই) সাইফুল জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের কাজ শুরু করেছি। পরে বিস্তারিত জানানো হবে।”
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “এর আগে আমরা কোনো সংবাদ পাইনি। আজ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ শনাক্তের পর বিস্তারিত জানা যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর