সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

খানখানাবাদে গণভোট বিষয়ে গণসচেতনতামূলক প্রদর্শনী ও লিফলেট বিতরণ।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে “দেশের চাবি আপনার হাতে” প্রতিপাদ্যে গণভোটের গুরুত্ব তুলে ধরতে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি উদ্যোগে ব্যাপক গণসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে গণভোট বিষয়ক প্রদর্শনী ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে খানখানাবাদ ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে গণভোটের গুরুত্ব ও ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানখানাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার, ইউনিয়ন পরিষদের সচিব আরিফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্যবৃন্দ এবং পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণভোট একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের মতামত প্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে গণভোট। জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে জনগণকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা আরও জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও জনসমাগমস্থলে এ ধরনের প্রদর্শনী ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সাধারণ মানুষ গণভোট ও ভোটাধিকার সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর